তৃতীয় বিভাগ ফুটবল

সুপার লিগে পাঁচ ক্লাব

পাঁচটি ক্লাব সুপার সাইন কেবল তৃতীয় বিভাগ ফুটবল লিগের সুপার লিগ নিশ্চিত করেছে। কসাইটুলী সমাজ কল্যাণ, নবাবপুর ক্রীড়া চক্র ও মুগদা সাত ম্যাচ খেলা শেষে শীর্ষে অবস্থান করছে সমান পনের পয়েন্ট নিয়ে। খিলগাঁও ফুটবল একাডেমী ও বিকেএসপি অপর দল হিসাবে সুপার লিগ নিশ্চিত করেছে। গতকাল শনিবার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে একমাত্র ম্যাচে জয় পেয়েছে যাত্রাবাড়ী ঝটিকা সংসদ। যাত্রাবাড়ী ঝটিকা সংসদ ৪-০ গোলের বিশাল ব্যবধানে মাতুয়াইল উদয়ন সংসদকে পরাজিত করে। যাত্রাবাড়ী ঝটিকা সংসদের এনামুল হক, জিলান আলী, মোহাম্মদ স্বাধীন এবং জিসান আহম্মেদ একটি করে গোল করে। শেষ ম্যাচে বড় জয় পেলেও সুপার লিগ থেকে ছিটকে পড়েছে যাত্রাবাড়ী ঝটিকা সংসদ।