পাকিস্তান সিরিজের জন্য প্রস্তুত ক্যালিস

দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার জ্যাক ক্যালিস জানিয়েছেন, পাকিস্তানের মোকাবেলায় সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় টেস্ট সিরিজের জন্য পুরোপুরি ফিট ও প্রস্তুত। দীর্ঘ বিরতির পর চাঙ্গা হয়েই মাঠে নামবেন তিনি। ক্যালিস গত জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে অস্বীকৃতি জানান। দেশের হয়ে ১৬২ টেস্ট ও ৩২১টি ওয়ানডে খেলা ক্যালিস দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বশেষ মাঠে নেমেছিলেন ফেব্রুয়ারিতে কেপ টাউনে পাকিস্তানের বিরুদ্ধে অনুষ্ঠিত খেলায়। তিনি মনে করেন খেলার জন্য প্রস্তুত বলেই তাকে সংযুক্ত আরব আমিরাতগামী টেস্ট দলে রাখা হয়েছে। তবে ওয়ানডে দলে তাকে না রাখায় ধারণা করা হচ্ছে ২০১৫ বিশ্বকাপের পরিকল্পনায় নেই তিনি। অলরাউন্ডার ক্যালিস স্পোর্টস ২৪কে বলেন, ‘খেলাটির প্রয়োজনে এবং মূলত আমার বেচে থাকার জন্যই কিছুদিন ক্রিকেট থেকে পুরোপুরি দূরে থাকা প্রয়োজন ছিল।’ -বাসস