নরসিংদীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল শুরু আজ থেকে
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০১৩, ২২:২২
আজ রবিবার থেকে নরসিংদী স্টেডিয়ামে শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৩। এতে ১২টি দল অংশ নেবে। দলগুলো হলো নরসিংদী সদর উপজেলা দল, রায়পুরা উপজেলা দল, ধূমকেতু সংঘ, ফারুক স্পোর্টিং ক্লাব, পলাশ উপজেলা দল, বেলাব উপজেলা দল, শিবপুর উপজেলা দল, মনোহরদী উপজেলা দল এবং মুন্সীগঞ্জ জেলা, শেরপুর জেলা, গাজীপুর জেলা ও জামালপুর জেলা দল।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হবে নরসিংদী সদর উপজেলা ও পলাশ উপজেলা দল। নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ও জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ইতিমধ্যেই মোছলেহউদ্দিন ভূঞা স্টেডিয়ামকে আধুনিক সাজে সজ্জিত করা হয়েছে।