২৫ গুলি খেয়ে ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০১৩, ২৩:০৪
ভুল করে এক যুবককে ২৫ টি গুলি করে ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সানজোসের পুলিশ! ওই যুবকের হাতে একটি খেলনা পিস্তল ছিল। ঘটনার সময় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। তাই পুলিশ যখন তাকে পিস্তলটি ফেলে দিতে বলে তখন তিনি তা না ফেলে কিছুক্ষণ গুলির অভিনয় করেন। পুলিশও তাকে লক্ষ্য করে ২৫টি গুলি ছোড়ে। সবগুলো গুলি তার শরীরে লাগে। কিন্তু আশ্চর্যজনকভাবে প্রাণে বেঁচে যান তিনি।
গুলির ঘটনাটি ২০১১ সালের ২৩ অক্টোবরের। ঘটনার শিকার যুবকের নাম গনজালেস গুয়েরেরো। কয়েক দফা সার্জারির পর সুস্থ হন তিনি। পরে তিনি আদালতের দারস্থ হন। আদালতের নির্দেশ অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বর তার ক্ষতিপূরণের অর্থ অনুমোদন হবে। এরপর কেউ বড়লোক হবার আশায় যদি খেলনা পিস্তল হাতে পুলিশের গুলি খাওয়ার জন্য রাস্তায় নেমে পড়ে তবে অবাক হবার কিছু থাকবে না! -ইউপিআই