কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যু
কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০১৩, ২৩:১৪
সড়ক দুর্ঘটনায় উপজেলায় একই পরিবারের তিন সদস্য গত শুক্রবার রাতে নিহত হয়েছে। রাত ৩ টার দিকে কলারোয়া থেকে ঢাকায় যাওয়ার পথে ফরিদপুরের গঙ্গাবর্দী নামক স্থানে পরিবহনের সাথে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের দামোদরকাটি গ্রামের আসাদুজ্জামান মিঠু (২৮), তার স্ত্রী রেশমা খাতুন (২২) ও তাদের একমাত্র মেয়ে তৃষা খাতুন (৩)। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।