আজকের রাশিফল
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৩০
আজ ১ আশ্বিন, ১৪২০ বঙ্গাব্দ এবং ৯ জিলক্বদ ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কন্যা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৫৫ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৭ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৭। আপনার উপর প্রভাবকারী গ্রহ নেপচুন ও বুধ। আপনার শুভসংখ্যা ৭ ও ৫। শুভবার সোম ও বুধবার। শুভরত্ন পান্না ও এমেথিষ্ট।
প্রকৃতিগতভাবে আপনি: বিশ্লেষণী ক্ষমতার অধিকারী। ইনটুইশন প্রখর। কোন কাজে ক্লান্তি নেই। তাড়াহুড়ো ও ঝুঁকিঝক্কির মধ্যে সাধারণত থাকতে চান না। নিজে না বুঝলে বয়স্ক ও অভিজ্ঞদের পরামর্শ নিয়ে কাজ করতে আগ্রহী। অপেক্ষাকৃত বয়স্কদের সাথে সহজেই বন্ধুত্ব গড়ে ওঠে। বস্তুগত সাফল্যের চেয়ে মানসিক ও বুদ্ধিবৃত্তিক সাফল্যের প্রতিই ঝোঁক বেশি। আপনাকে উচ্চাভিলাষী ও উদ্যোগী হতে হবে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লিকুয়াইইউ, বিজ্ঞানী এলবার্ট কসেল, লরেল বেকল, চেঙ্গিস খাঁন, উপন্যাসিক ফ্রান্স সিলান পা, অভিনেতা আবুল কাসেম।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ শরীর খুব একটা ভালো যাবে না। পিত্ত সংক্রান্ত ব্যাধিতে ভুগতে পারেন। নিজের ভুলের জন্য আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা আছে। ব্যবসায়িক দিক মিশ্র সম্ভাবনাময়। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে পরিশ্রম বৃদ্ধি পাওয়ার আশংকা আছে। বিক্রয়-বাণিজ্যে লাভ যোগ আছে। কাগজ ও প্রকাশনা ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। ভ্রমণে সতর্কতা অবলম্বন করুন।
মিথুন রাশি
২১ মে-২০ জুন\ খাদ্যদ্রব্যের ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা আছে। ব্যস্ততা বৃদ্ধি পাবে। অতিরিক্ত কাজের চাপের জন্য ক্লান্তিবোধ করতে পারেন। কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতা পেতে পারেন। প্রাপ্ততথ্য ভালোভাবে যাচাই করে নিন। বিনোদন শুভ।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই\ প্রাপ্ততথ্য কাজে লাগাতে চেষ্টা করুন। কারো সাথে মতবিরোধ সৃষ্টি হতে পারে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। মাথা ঠাণ্ডা রেখে কাজ করুন। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না। প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট \ ভ্রমণের সুযোগ পেতে পারেন। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। চিত্ত-চাঞ্চল্য ক্ষতির কারণ হতে পারে। দাম্পত্য অশান্তি এড়িয়ে চলার চেষ্টা করুন। ব্যয় বৃদ্ধি পেতে পারে। নতুন বিনিয়োগ শুভ।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ বিষয়-সম্পত্তি নিয়ে কোনো সমস্যার উদ্ভব হতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূল নাও থাকতে পারে। অকারণ ঝুঁকি নেবেন না। চাকরির ক্ষেত্রে বদলি বা কোনো পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ক্রীড়াবিদদের জন্য দিনটি শুভ। সুনাম ও সাফল্য আসতে পারে।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। কারো অসুস্থতায় উদ্বেগ বোধ করবেন। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। অংশিদারী ব্যবসায় সুফল পেতে পারেন। রাজনীতিকদের জন্য দিনটি শুভ। প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির সুযোগ সৃষ্টি হতে পারে।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর\ স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। ফলে উদ্বিগ্ন হতে পারেন। আর্থিক দিক ভালো যাবে না। অপ্রত্যাশিত কোনো কারণে ব্যয় বৃদ্ধি পেতে পারে। নতুন ব্যবসা শুরুর আগে নিজের শক্তি সামর্থ্য সম্পর্কে ভেবে নিন। যোগাযোগ শুভ।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ দিনটি শুভ সম্ভাবনাময়। চিকিত্সক, আইনজীবী প্রভৃতি পেশাজীবীদের জন্য সময় অনুকূল থাকবে। পেশাগত সাফল্য আসবে। আর্থিক দিক ভালো যাবে। বিষয়-সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিতে পারে। ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবিলা করুন।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি\ দিনটি শুভ সম্ভাবনাময়। কাজকর্মে আনন্দ পাবেন। নতুন পরিকল্পনা নিয়ে এগুতে পারেন। পরিকল্পনা ভবিষ্যতে সফল হতে পারে। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ কোনো ধরনের আন্দোলন-সংগ্রামে জড়াতে পারে। ট্রেড ইউনিয়ন কর্মীদের ব্যস্ততা বৃদ্ধি পাবে। আর্থিক দিক ভালো যাবে না। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। কেউ আজ আপনাকে ভুল বুঝতে পারে। যোগাযোগ শুভ।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ কারো দুঃখে নিজেও দুঃখ পাবেন। বেশি উদারতা দেখানো ঠিক হবে না। বেসরকারি চাকুরেদের জন্য দিনটি শুভ। কর্মস্থলে ভালো কিছু ঘটতে পারে। আজ নির্জনতা ভালো লাগবে। রোমান্স শুভ।