ফোকাস
আহা! নায়ক-নায়িকা
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০১৩, ২০:১৯
ক্যারিয়ারের শুরুটা খানিকটা বিতর্কিত চরিত্রে হলেও ধীরে ধীরে নিজের অভিনয়-স্বকীয়তায় নিজেকে প্রমাণ করেছেন একজন সুঅভিনেতা হিসেবে। সেই ধারাবাহিকতায় একে একে নিজেকে মেলে ধরেছেন একাধিক নাটকে একাধিক চরিত্রে। প্রচারের আলো মিশু সাব্বিরের ওপরে খুব একটা না পড়লেও আসলে ধীরেই পথ হাঁটছেন তিনি। ঈদের বিশেষ ভিডিও ফিকশনে চিত্রনায়িকা মৌসুমীর সাথে ‘আহা নায়িকা’তে কাজ করেছেন মিশু সাব্বির। দুই দক্ষ অভিনয়শিল্পীর এই কম্বিনেশন নতুন এক মাত্রা যোগাবে তা বলাই বাহুল্য।