সদরপুরে বিলুপ্তির পথে তাঁতশিল্প

ফরিদপুরের সদরপুর উপজেলায় পুঁজির ও অর্থসংকটের অভাবে সদরপুরের তাঁতশিল্প বিলুপ্তির পথে। আধুনিকতার ছোঁয়ায় তাঁতশিল্পের কাপড়ের কদর বাড়লেও এখানকার তাঁতশিল্পের উন্নয়ন হয়নি। উপজেলার ৯ ইউনিয়নে প্রায় ৫শ’ তাঁতি পরিবার রয়েছে। এর মধ্যে বর্তমানে তাঁত শিল্প চালু রয়েছে মাত্র ৪০টি। বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় মিল-কারখানায় ছাপা কাপড় ও লুঙ্গি তৈরি হওয়ায় স্থানীয় তাঁতশিল্পের কাপড়ের কদর কমে গেছে। ফলে এখানকার তাঁতশিল্প প্রায় বিলপ্তির পথে। উপজেলার দক্ষিণ আটরশি গ্রামের তাঁতি মোতালেব বেপারী (৪৫) জানায়, সুতার দাম বৃদ্ধি ও শ্রমিকের মজুরি বেশি হওয়ায় বেশির ভাগ লোকসান হচ্ছে। দু’দিনে ৬ খান লুঙ্গি বুনতে পারি তা দিয়ে কোন রকম দিন কেটে যাচ্ছে। গত ২ বছর পূর্বেও ৮টি তাঁতে কাপড় তৈরি হতো। বর্তমানে মাত্র দুইখানা তাঁত রয়েছে। এখানে ৪ জন শ্রমিক কাপড় বোনার কাজে ব্যস্ত। তাদের উত্পাদিত কাপড় বাজারে বিক্রি করার পর লাভ কিছু থাকে না।