ছেলেটি কার!

আগৈলঝাড়ায় আনুমানিক ৯ বছর বয়সী একটি ছেলে পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বড় মগড়া বাসস্ট্যান্ডে শিশুটি বাস থেকে নেমে পড়ে। সে স্ট্যান্ডে একটি দোকানের সামনে কান্নাকাটি করলে ওই এলাকার মঙ্গল চন্দ্র মন্ডল তাকে বাড়ি নিয়ে যায়। গত শনিবার মঙ্গল ওই শিশুটিকে আগৈলঝাড়া থানায় নিয়ে আসে। শিশুটির পরনে ছিল-লাল কালো চেক হাফসার্ট ও লুঙ্গি। ওই শিশুটি তার নাম নেছার উদ্দিন মল্লিক (৯), পিতা শাহ আলম মল্লিক বলে জানায়। তার কথিত মতে দু’ভাই এক বোনের মধ্যে সে দ্বিতীয় সন্তান। শিশুটি জানায়, তার বাড়ি পটুয়াখালি জেলার সুবিদখালী লঞ্চঘাট সংলগ্ন এলাকায়। পিতা শাহ আলম পটুয়াখালী জেলা শহরে ভ্যান চালায়। বোন কুলছুম সুবিদখালী বালিকা বিদ্যালয় অষ্টম শ্রেণিতে পড়াশুনা করে। ছোট ভাই জাহিদ মাদ্রাসায় পড়াশুনা করে। বাবা-মা পটুয়াখালী শহরে থাকলেও নির্দিষ্ট কোন ঠিকানা সে জানাতে পারেনি। মায়ের বকুনি খেয়ে শুক্রবার সকালে পটুয়াখালী থেকে বাসে উঠে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়। সে বাড়ি ফিরে যাওয়ার জন্য কান্নাকাটি করছে।