সারিয়াকান্দিতে বন্যাদুর্গতদের চাল বিতরণ

গত শনিবার কড়িতলা হাইস্কুল মাঠে উপজেলার কামালপুর, চন্দনবাইশা ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত ১হাজার ৮শ’ পরিবারের মাঝে জনপ্রতি ২০ কেজি করে জিআর চাল বিতরণ করা হয়েছে। সংসদ সদস্য আব্দুল মান্নান এ চাল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান খান, প্রকল্প বাস্তবায়ন অফিসার এটিএম বেনজীর রহমান, আওয়ামী লীগ নেতা মমতাজুর রহমান, মতিউর রহমান মতি প্রমুখ ।