ব্রিজ সংস্কারের দাবিতে গৌরীপুরে মানববন্ধন
গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৮
ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের বালুয়া নদীর ওপর নির্মিত ঝুঁকিপূর্ণ বেইলী ব্রিজটি অবিলম্বে সংস্কারের দাবিতে শনিবার মানববন্ধন করেছে আত্মপ্রত্যয়ী যুব কল্যাণ সংঘ ও এলাকাবাসী।
গৌরীপুর শহরের বালুয়াপাড়ায় বালুয়া নদীতে নির্মিত বেইলী ব্রিজটির স্টিলের পাটাতন নষ্ট হয়ে যাওয়ার পর সংস্কার না করায় প্রায়শ ঘটছে দুর্ঘটনা। দুর্ঘটনা এড়াতে দু’প্রান্তে কাঠের খুঁটিতে লাল নিশান উড়িয়ে ভারি যানবাহনসহ যান চলাচল নিয়ন্ত্রিত করা হয়েছে। ব্রিজটি দ্রুত সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন আত্মপ্রত্যয়ী যুব কল্যাণ সংঘের উদ্যোগে প্রথমে বেইলী ব্রিজের উপরে, পরে সোনালী ব্যাংক চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করে।
সংগঠনের সভাপতি মোঃ আল ইমরান মুক্তার সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ শাহিন মিয়ার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি ফয়সাল আহম্মেদ সাগর, মোঃ কামরুল ইসলাম, মোঃ আজিজুল ইসলাম, গোলাম মোস্তফা, মঞ্জুর মুর্শেদ শাওন, যুগ্ম সম্পাদক পঙ্কজ কুমার সরকার, মোঃ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ রুকোনুজ্জামান, সাখাওয়াত হোসেন শিবলী, মোঃ হারুন মিয়া, মোঃ মশিউর রহমান প্রমুখ।