দুটি ভুল

আমরা লক্ষ করি দোকান বা বাড়ির সামনে To-Let লেখা। এর অর্থ হলো ভাড়া হবে। এটা একটি সংক্ষিপ্ত বাক্য। এর মূল বাক্যটি হলো This house or shop is to be let. কিন্তু আমরা যে To-Let লিখি তাতে কিন্তু একটি ভুল নিহিত আছে। আর সেটি হলো Let এর আগে আমরা হাইফেন (-) দেই। আসলে হাইফেন মূলত বাংলা ভাষা থেকে এসেছে। এটা ইংরেজি ভাষায় ব্যবহার খুবই কম। তাছাড়া Let হলো Verb, আমরা জানি সরাসরি Verb-এর পূর্বেই To বসে। কিন্তু এখানে লক্ষ করলে দেখা যাবে Let-এর পূর্বে হাইফেন (-) বসার পর To বসেছে। আর হাইফেন মূলত দুটি শব্দকে সংযোজন করার জন্য ব্যবহার হয়ে থাকে। যেমন Class-teacher or school-master. To এবং Let শব্দটির দ্বারা যেহেতু সংযোজন হওয়ার কোনো কারণ নেই, অতএব, Let-এর পূর্বে হাইফেন (-) হবে না। অর্থাত্ To-Let হলো ভুল আর To Let হলো সঠিক। আমাদের দেশে অনেকে বলেন, আমি টিউশনি (Tuition-ই) করে নিজের লেখাপড়ার খরচ চালিয়ে মাসে মাসে বাড়িতে টাকা পাঠাই। এখানে Tuition শব্দটি হলো ইংলিশ ওয়ার্ড আর ‘ই’ টা কিন্তু বাংলা ব্যাকরণে প্রত্যয় হিসাবে ব্যবহার করা হয়। আমাদের জানা দরকার, কোনো ইংলিশ ওয়ার্ডের পরে বাংলা ব্যাকরণের কোনো প্রত্যয় যুক্ত হবে না। শুধু বাংলা শব্দের সঙ্গেই বাংলা ব্যাকারণের প্রত্যয়গুলো নিয়ম অনুযায়ী বসবে। তাই আমি মনে করি Tuition-ই এর পরিবর্তে Tuition বলতে হবে। মো. লুত্ফর রহমান, ইংরেজি বিভাগ, নর্দান ইউনিভার্সিটি, ঢাকা