অর্থ আত্মসাতের অভিযোগে শেকৃবি শিক্ষক সাসপেন্ড
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০১৩, ২২:২৩
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোঃ ওবাইদুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অর্থ আত্মসাতের অভিযোগ এনে এই শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য আবেদন করলে কর্তৃপক্ষ তদন্ত শেষে তাকে সাময়িক বরখাস্ত করে। পিস রিয়েল এস্টেট এবং ইকোটেক এগ্রো লিমিটেডে বিনিয়োগের নামে তার বিরুদ্ধে পারস্পরিক যোগসাজশে প্রতারণার মাধ্যমে এক কোটি পঞ্চাশ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে।