প্ল্যান অনুর্ধ্ব ১৫ প্রমিলা ফুটবল শুরু এ মাসেই

মেয়েদের ফুটবলকে এগিয়ে নিতে এ মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হবে প্ল্যান অনুর্ধ্ব ১৫ মেয়েদের ফুটবল চ্যাম্পিয়নশিপ। প্ল্যান বাংলাদেশের সহযোগিতায় দেশের সাতটি অঞ্চলে শুরু হবে এ প্রতিযোগিতা। পরবর্তীতে প্রতিটি অঞ্চল হতে ৩০ জন খেলোয়াড় নিয়ে ৭টি অঞ্চলের মোট ২১০ জন খেলোয়াড় নিয়ে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ পরিচালিত হবে। গতকাল রবিবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত ও নাট্যকলা অডিটরিয়ামে প্রতিযোগিতার শুরুর প্রাক্কালে উদ্ধোদনী অনুষ্ঠানে জানানো হয় প্রতিযোগিতা শেষে প্রতিটি অঞ্চল হতে ৩০ জন খেলোয়াড় নিয়ে ৭টি অঞ্চলের মোট ২১০ জন খেলোয়াড় নিয়ে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ পরিচালিত হবে। পুরো পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিন বছরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে এক কোটি ৭০ লাখ টাকা দিচ্ছে সংস্থাটি। উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাফুফের সভাপতি কাজী মোঃ সালাহউদ্দিন। প্ল্যান ইন্টারন্যানশনালের বাংলাদেশের ডাইরেক্টর, ফিল্ড অপারেশন দেবাশীষ সাহা ,বাফুফে মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান জনাব সিরাজুল ইসলাম বাচ্চু, ডেপুটি চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরন, বাফুফের সাধারণ সম্পাদক জনাব মোঃ আবু নাইম সোহাগ।