২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার পাঠ প্রস্তুতি : বাংলা

আজ তোমাদের জন্য শব্দার্থ দেয়া হলো অধ্যায়ভিত্তিক শব্দার্থ: এই দেশ এই মানুষ: ১.সার্থক - সফল ২.সীমান্ত - শেষ প্রান্ত ৩.বৈচিত্র্য- বিভিন্নতা ৪.প্রান্তর - মাঠ ৫.স্বজন - আত্নীয় ৬.সুখ্যাতি - সুনাম ৭.দৈনন্দিন - প্রতিদিন ফেব্রুয়ারির গান: ১.বাহার - সৌন্দর্য ২.মুগ্ধ - আনন্দিত ৩.স্রোতস্বিনী - নদী ৪.সমুদ্দুর - সমুদ্র ৫.ঊর্মিমালা-ঢেউগুলো সুন্দরবনের প্রাণী: ১.দক্ষ - নিপুণ ২.যথেষ্ট - প্রচুর ৩.রয়্যাল - রাজকীয় ৪.বিমর্ষ - দুঃখিত সংকল্প: ১.সংকল্প - প্রতিজ্ঞা ২.বদ্ধ -বন্ধ হাতি আর শেয়ালের গল্প ১.তিরিক্ষি-খারাপ মেজাজ। ২.মেদিনী - ভূপৃষ্ঠ ৩.শঙ্কিত - ভীত ৪.নিশিরাত-গভীর রাত। বীরের রক্তে প্রতিষ্ঠিত দেশ: ১.অনুরাগ- স্নেহ,আদর ২.অন্তরীক্ষে-আকাশ ৩.নিথর - স্থির, শান্ত ৪.টহল-পাহারা দেওয়া বই: ১.প্রদীপ - বাতি, দীপ ২.স্বপ্ন -স্বপন ৩.ভিন্ন - আলাদা ৪.বন্ধ - আটক, অচল শখের মৃিশল্প: ১.শখ - রুচি, মনের ইচ্ছা। ২.নকশা - রেখা দিয়ে আঁকা ছবি। স্বদেশ: ১.টুকটুক - গাঢ়,সুন্দর ২.পাখপাখালি -নানা ধরনের পাখি ৩.কড়ি - এক ধরনের ছোট্ট সাদা ঝিনুক। কাঁকনমালা আর কাঞ্চনমালা: ১.আকুল-চঞ্চল,অস্থির ২.দম্ভ - অহংকার ৩.রক্ষী - প্রহরী, সেনা ৪.কাঁকন - হাতে পরার গয়না ৫.ফুরসত - অবসর ৬.ঘোর - অত্যন্ত ৭.জেরবার -অস্থির।