মুনাফিক কিভাবে ইসলাম ও মুসলমানদের চরম শত্রু?
মো. মিজানুর রহমান, সহকারি শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০১৩, ২০:০০
সৃজনশীল প্রশ্ন
গতকালের পর
৪। খালিদ ও মনির ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমামের কাছে কুরআন শিক্ষা করছে। ইমাম সাহেব বললেন, কুরআনে মাজিদে ছোট-বড় অনেকগুলো সূরা আছে। এগুলো শুদ্ধ করে পড়তে হয়। আর তোমাদের কুরআন তিলাওয়াত করা শুদ্ধ হচ্ছে না। তারা বলল, এজন্য আমরা কী করতে পারি? ইমাম সাহেব বললেন, তোমরা তাজবিদ শেখো। কেননা আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে বলেছেন, ‘আল কুরআন আবৃত্তি কর ধীরে ধীরে, স্পষ্ট ও সুন্দরভাবে।’ তাই অর্থ বুঝে কুরআন পড়তে হবে এবং কুরআনের আলোকে জীবন গড়তে হবে। এছাড়াও কুরআন আমাদের পথ নির্দেশক ।
ক. ইযহার অর্থ কী ? ১
খ. আল কুরআনকে কেন মানবজাতির হেদায়েতের প্রধান উত্স বলা হয়েছে ? ২ গ.উদ্দীপকে কোরআনের নির্দেশ মোতাবেক সহিহ শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করতে হলে খালিদ ও মনিরকে কী করতে হবে? এ ব্যাপারে তোমার মতামত তুলে ধরো। ৩
ঘ. উদ্দীপকের সর্বশেষ উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো। ৪
৫। মিলন ও হাবিব একই কলেজে পড়ে । তারা খুব ভালো বন্ধু । তারা একসাথে দুজন সুন্দরবন বেড়াতে যাবে বলে দিন তারিখ ঠিক করলো । মিলন পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী নির্দিষ্ট স্থানে হাবিবের জন্য অপেক্ষা করতে থাকে । কিন্তু হাবির ঐ দিন মিলনের সাথে আর দেখা না করে স্কুলে যাবার নাম করে মাকে বলে বাসা থেকে বেড়িয়ে পড়ে । পরে ওর মা জানতে পারে আজ ওর স্কুল বন্ধ। পর দিন যখন হাবিব আর মিলনের দেখা হয় তখন এ নিয়ে তাদের উভয়ের মাঝে ব্যাপক ঝামেলা হয়। এক পর্যায় তাদের মাঝে হাতাহাতি হয়।
ক.মুনাফিকদের স্থান কোথায় ? ১
খ. মুনাফিক কিভাবে ইসলাম ও মুসলমানদের চরম শত্রু ? ২
গ. উদ্দীপকে হাবিবের আচরণে কী প্রকাশ পেয়েছে ? বুঝিয়ে বলো । ৩
ঘ. উদ্দীপকে বর্ণিত হাবিবের এরূপ আচরণের পরিণতি কী হতে পারে তোমার পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো। ৪
৬। সমাজে নিজ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আব্দুল মান্নান তার প্রতিবেশী ও সমাজসেবক রাহাত রহমানকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে। রাহাত সাহের তার এ নির্যাতনের প্রতিশোধ গ্রহণ করার সুযোগ পেয়েও প্রতিশোধ নেয়া থেকে বিরত থাকেন। রাহাত রহমানের উদারতা ও মানবিক আচরণে মুগ্ধ হয়ে আব্দুল মান্নান নিজেকে শুধরে নেন। তিনি মনে মনে প্রতিজ্ঞা করেন মানুষের ওপর আর অন্যায়ভাবে অত্যাচার করবেন না। কোনো প্রকার বর্ণ বৈষম্য ভুলে গিয়ে কুরআন ও হাদিসের অনুকরণে নিজ জীবন গড়ে মানুষের সাথে ভালো আচরণ করবেন।
ক.গনিমত অর্থ কী ? ১
খ. ‘হুজ্জাতুল ইসলাম’ নামে কাকে অভিহিত করা হয়েছে এবং কেন ? ২
গ.উদ্দীপকে রাহাত রহমানের আচরণে মহানবি (স) এর কোন আদর্শের প্রকাশ পেয়েছে ? বুঝিয়ে বলো। ৩
ঘ.উদ্দীপকে আব্দূল মান্নানের আচরণের পরিবর্তন বিদায় হজের ভাষণের কোন বিষয়টির সাথে সাদৃশ্যপূর্ণ বিশ্লেষণ
করো। ৪
৭। মিরাজ সাহেব এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি। তিনি এলাকার বিচার-আচার করে থাকেন। তিনি সব সময় ন্যায় বিচার করেন। সবার জন্য তার বিচার সমান। তার কাছে আপন-পরের কোনো ভেদাভেদ নেই। পাশাপাশি তিনি অনেক সেবামূলক কাজও করেন। তিনি এলাকার পানি সমস্যা নিরসনে পানির পাম্প স্থাপন,মসজিদ সমপ্রসারণের ব্যবস্থা করেছেন। তিনি কুরআন সুন্নাহ মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করেন।
ক.ইমাম আবু হানিফা (র) কোথায় জন্মগ্রহণ করেন ? ১
খ. ইসলামের ইতিহাসে মদিনা সনদ গুরুত্বপূর্ণ কেন ? বুঝিয়ে বলো। ২
গ.উদ্দীপকে কোন খলিফার বিচার ব্যবস্থার সাথে মিরাজের সাহেবের বিচার ব্যবস্থার মিল খুঁজে পাওয়া যায় ? পাঠ্যবইয়ের আলোকে তার বিচার ব্যবস্থার গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে
ধরো। ৩
ঘ. হযরত ওসমান (র) এর কোন কাজগুলোর সাথে মিরাজ সাহেবের কাজের মিল রয়েছে সেগুলো বিশ্লেষণ করো। ৪
৮। রিয়া ইসলাম বিরোধী। সে পরকালে বিশ্বাস করে না। নিজের মনগড়া জীবনযাপন করে। তার কাছে দুনিয়াই সব। একদিন এক ধর্মীয় জলসায় বসে সে জানতে পারে মৃত্যুর পর মানুষের আরেক জগত্ রয়েছে। সে জগতে তাকওয়াবানদের জন্য রয়েছে মহাপুরস্কার। আর খোদাদ্রোহীদের জন্য রয়েছে কঠিন শাস্তি। এ কথা শুনে তার জীবনে পরিবর্তন আসে। অতীত জীবনের কাজকর্মের জন্য সে অনুতপ্ত। সে এখন যাবতীয় অন্যায় ,অত্যাচার,অশ্লীল কথা ও কাজ থেকে নিজেকে বিরত রাখে। সে আরো জেনেছে যে আল্লাহ তায়ালা মুত্তাকিদের ভালোবাসেন।
ক. আখলাক শব্দের অর্থ কী ? ১
খ.অশ্লীলতা বলতে কী বোঝায় ? ২
গ. উদ্দীপকে রিয়া কিসের কারণে নিজ জীবনে পরিবর্তন আনতে সক্ষম হয়েছে ? এটি কিভাবে তাকে সব অপরাধমূলক কাজ থেকে দূরে সরিয়ে রেখেছে বুঝিয়ে
বলো। ৩
ঘ.উদ্দীপকে রিয়া সর্বশেষ যে বিষয়টি জেনেছে কুরআনের আলোকে তার বিশ্লেষণ করো। ৪
৯। রাহাত ইসলামের নিয়মাবলী যথাযথভাবে পালন করে। সে বর্তমানে নারীরা যে পুরুষের মতো চাকরি করে,পড়াশুনা করে, ব্যবসা করা এটা সে মেনে নিতে পারে না। তার মতে নারীদের ঘরের বাইরে এ ধরনের কাজ জায়েজ নয়। তখন মাওলানা আব্দুল হালিম সাহেব বললেন , রাহাত তোমার ধারনা ঠিক নয় । ইসলাম নারীদের পর্দা রক্ষা করে সামাজিক কাজ করার অনুমতি দিয়েছে। একমাত্র ইসলাম নারীদের যথাযোগ্য মর্যাদা দান করেছে। মহানবি (স) নারীর মর্যাদা সম্পর্কে বলেন ,‘মায়ের পদতলে সন্তানের বেহেশ্ত।’
ক.কোন ধর্মে নারী-পুরুষের সমমর্যাদা দেয়া হয়েছে ? ১
খ. মায়ের পদতলে সন্তানের বেহেশত বলতে কী বোঝানো হয়েছে ? ২
গ.উদ্দীপকে রাহাতের মনোভাব ইসলামের দৃষ্টিতে বুঝিয়ে বলো ? ৩
ঘ.উদ্দীপকে মাওলানা আব্দুল হালিম সাহেবের বক্তব্যের যথার্থতা কুরআন ও হাদিসের আলোকে বিশ্লেষণ করো। ৪