লালপুরের আমছের আলী বৃক্ষ রোপণে দেশ সেরা

২০১২ সালের বৃক্ষ রোপণ মৌসুমে ফলদ বৃক্ষ রোপণ করে সারা দেশের মধ্যে প্রথম হয়েছেন নাটোরের লালপুর উপজেলার ডহরশৈলা গ্রামের কৃষক আমছের আলী। জাতীয় ফল প্রদর্শনী ২০১৩ এর সমাপনী দিনে তার কৃতিত্ব প্রদর্শনের স্বীকৃতি হিসেবে ঢাকার খামার বাড়িতে সংসদ সদস্য শওকত মমিন আনুষ্ঠানিকভাবে তার হাতে সনদ ও পুরস্কার তুলে দেন। আমছের আলী জানান, অন্য মানুষের জমি লিজ নিয়ে ৮৫ বিঘা জমিতে বিভিন্ন জাতের কুল ও ৫২ বিঘা জমিতে পেয়ারার বাগান এবং নিজস্ব ১৮ বিঘা জমিতে লিচু ও আম বাগান করেছেন। পিতার মাত্র ২ বিঘা জমিতে সবজি চাষ দিয়ে শুরম্ন করে বর্তমানে প্রায় ৩ শ’ বিঘা জমিতে নানা রকমের সবজি ও ফলমূলের আবাদ রয়েছে তার। লালপুর উপজেলা কৃষি কর্মকর্তা আতিকুল ইসলাম জানান, বিষমুক্ত সবজি আর মিশ্র ফল বাগান করে সফল হয়েছেন আমছের আলী। অত্যাধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে তাকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে।