পাট নিয়ে সুদিনের প্রতীক্ষায় কৃষক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০১৩, ২০:২৯
সোনালী আঁঁশ পাটের সুদিন ফিরে এসেছে । আর কৃষকরা দেখছে সোনালী স্বপ্ন । অবহেলা, অদক্ষতা, অব্যবস্থাপনা এবং নানা সীমাবদ্ধতার কবলে পড়ে হারিয়ে যাওয়া পাট ফিরে এসেছে সগৌরবে । জলবায়ু পরিবর্তনে প্রকৃতি ও পরিবেশ বাঁচাতে পরিবেশ বান্ধব পাটের গৌরব ফিরে আসার উজ্জল সম্ভাবনা দেখা দিয়েছে । পাট ও পাট শিল্পের উন্নয়ন দেশের অর্থনৈতিক উন্নয়নে ও বড় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা । এ বছর চলনবিল অঞ্চলে পাটের ভালো ফলন হয়েছে। গ্রামগঞ্জে পাটের সারি সারি মেলা বসেছে । বাড়ি বাড়ি কৃষকরা পাট শুকাতে ব্যস্ত । এবার বাজারে পাটের দামও ভালো। উপজেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ঘুরে দেখা গেছে কৃষকরা পাট জাগ ও শুকাতে ব্যস্ত সময় পার করছে। তাদের মুখে সুখের হাসি। একাধিক কৃষক জানালেন , গতবার পাটের দাম ছিলনা উত্পাদন খরচই আসতোনা।
এ বছর বাজারে পাটের দাম ১৬শ’ থেকে দুই হাজার টাকা। যা গতবার ৮০০ থেকে ৯০০ টাকা মন বিক্রি হয়েছে। এ বছর সিংড়া উপজেলায় প্রায় ২০০০ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। উপজেলা কৃষি অফিস জানায়, ৪ হাজার ৯ শত ৫৮ জন কৃষকদের প্রতিজন কে ২০০শত টাকা করে ভুর্তকী দেয়া হয়েছে। বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান ও তাদের মাঝে ৫০টি রিবোনেটি মেশিন বিতরণ করা হয়েছে। উপজেলার ১২টি ইউনিয়নে কম বেশি পাটের আবাদ হয়েছে। তবে সবচেয়ে বেশি আবাদ হযেছে চামারী, শেরকোল ও হাতিয়ান্দহ ইউনিয়নে।