টম হার্ডিই নতুন বন্ড
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৩
বন্ড চরিত্রটি এতটাই আরাধ্য যে হলিউডের বাঘা বাঘা তারকারাও এর চরিত্রায়ণে তুমুল আগ্রহ প্রকাশ করে থাকে। তবে সে শিঁকে সবার ভাগ্যে ছিঁড়ে না। এ যাবতকালে যারাই বন্ড হয়েছেন, প্রত্যেকেই দারুণ প্রতিযোগিতার মুখোমুখি হয়েছেন। বর্তমান বন্ড তারকা ডেনিয়েল ক্রেগ এরইমধ্যে আগামী দুইটি বন্ড সিনেমার জন্য চুক্তিবদ্ধ থাকার পরও এখন থেকেই শোর উঠেছে ভবিষ্যত বন্ডকে নিয়ে। কে হবেন পরবর্তী বন্ড, জেমস বন্ড? অনেক তারকার নামই এই তালিকায় উঠে এসেছে। তবে গুঞ্জন উঠেছে, বন্ড চলচ্চিত্রের প্রযোজনা সংস্থা শেষ পর্যন্ত বেছে নিতে যাচ্ছে টম হার্ডিকে। এ সংবাদে টম হার্ডি নিজেও উচ্ছ্বসিত তা আর বলার অপেক্ষা রাখে না।