পাওয়ার ভয়েজ বিজয়ীদের পুরস্কারের চেক প্রদান
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৩
প্রাণ-আরএফএল গ্রুপের পক্ষ থেকে আজ ‘পাওয়ার ভয়েজ ২০১২’-এর শীর্ষ ১১জন প্রতিযোগীকে পুরস্কার দেওয়া হয় চ্যানেল নাইনের কার্যালয়ে। শীর্ষ ১১জন প্রতিযোগীকে চেক প্রদান করেন প্রাণ বেভারেজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার আনিসুর রহমান এবং চ্যানেল নাইনের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জামিল আহামেদ খান (এনডিসি. পিএসসি)। পাওয়ার ভয়েজ ২০১২-এর শীর্ষ ১১ জন প্রতিযোগীর মধ্যে পাওয়ার ভয়েজ বিজয়ী সজল ১০ লাখ টাকা, প্রথম রানারআপ কর্ণিয়া এবং ইভা আড়াই লাখ টাকা, ২য় রানারআপ রাজু ৩ লাখ টাকা, বেলী এবং শামীম ৫০ হাজার টাকা ও মাসুম, সুকন্যা, হাসনা, রেশমী, আনিকা পায় ২৫ হাজার টাকার চেক। গত জুন মাসে ‘পাওয়ার ভয়েজ’ বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রাণের ব্র্যান্ড ম্যানেজার হাসিব কামাল ও মনিরুল ইসলাম, প্রাণ-আরএফএল গ্রুপের হেড অব মিডিয়া সুজন মাহমুদ, চ্যানেল নাইনের সিএমও ওয়াসিমুল ইসলাম সুজন, সম্প্রচার বিভাগ প্রধান সৈয়দ ইমরান হোসেন কিরমানী এবং পাওয়ার ভয়েজের পরিচালক তানভীর খান প্রমুখ।