১৫ বছরেও এমপিওভুক্ত হয়নি চরগিরিশের স্কুল

কাজীপুর উপজেলার দুর্গম ও অনুন্নত একটি ইউনিয়ন চরগিরিশ। এ ইউনিয়নের চরগিরিশ গ্রামে ‘গিরিশ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়’ ১৫ বছর ধরে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে ইউনিয়নসহ আশপাশের এলাকায়। অথচ প্রতিষ্ঠার ১৫ বছর পরও এমপিওভুক্ত হয়নি চরাঞ্চলের এ বিদ্যালয়টি। ফলে মানবেতর জীবনযাপন করছেন এ বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা। এই স্কুলের প্রধান শিক্ষক জানান, স্কুলটি প্রতিষ্ঠার পর থেকেই সন্তোষজনক ফলাফলসহ সার্বিক শৃঙ্খলা অনেক ভালো। স্কুলটির সার্বিক পরিবেশ ভালো হলেও স্কুলটি এমপিওভুক্ত না হওয়ায় ১৫ বছর ধরে বিনা বেতনে বিদ্যালয়টি চালিয়ে যাচ্ছেন শিক্ষকগণ। শিক্ষক কর্মচারীরা অবিলম্বে স্কুলটির এমপিওভুক্তির দাবি জানিয়েছেন।