দুমকির ৫ প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের পদ শূন্য
দুমকি(পটুয়াখালী)সংবাদদাতা
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০১৩, ২২:০১
দুমকি উপজেলার ৫ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দীর্ঘদিন ধরে পদ শূন্য থাকায় কোমলমতি ছা্্এদের পড়াশুনায় বিঘ্ন ঘটছে। ্এস এম কলাগাছিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় তেতুলবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় রাজগঞ্জ চান্দখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় দঃ মুরাদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পাংগাশিয়া মোস্তাফিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ৫ থেকে ৭ বছর পর্যন্ত প্রধান শিক্ষকের পদশূন্য থাকলেও পূরন হচ্ছেনা সরকারী নিয়মনীতির কারনে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে এ সকল প্রতিষ্ঠান।
পাংগাশিয়া মোস্তাফিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন ৭ বছর ধরে তিনি দায়িত্ব পালন করে আসছেন তার দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় ছ্াএছাএীদের ক্লাসে সমস্যার সৃষ্টি হলেও অদ্যাবধি কোন সমস্যা সমাধান হয়নি। ্এ বিষয় উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব খগপতি রায় বলেন বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষের কাছে অবিহিত করা আছে।