শেরপুরে আওয়ামী লীগের বর্ধিত সভা

সাংগঠনিক কর্মকাণ্ড গতিশীল ও আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর জেলা আওয়ামী লীগ তৃণমূল নেতাদের অংশগ্রহণে গত রবিবার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এ বর্ধিত সভায় জেলা আওয়ামী কার্যনির্বাহী কমিটির সদস্যরা ছাড়াও ইউনিয়ন, ওয়ার্ড, শহর ও উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সভাপতি-সম্পাদকরা অংশগ্রহণ করেন। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মো. জাফরউল্লাহ এমপি। এতে বিশেষ অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, ভূমিমন্ত্রী আলহাজ্ব রেজাউল করিম হীরা, জাতীয় সংসদের হুইপ মির্জা আজম ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। জেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান আতিক এতে সভাপতিত্ব করেন।