হোসেনপুর সুরাটি সড়কে ৩০ বাঁক
হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০১৩, ২২:০৫
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা সদর থেকে সিদলা মোড় হয়ে যে রাস্তাটি নামা সিদলা এবং সুরাটি বাজার পর্যন্ত গিয়েছে তার মধ্যে ৩০টি বাঁক রয়েছে। ৪ কি.মি. রাস্তার মধ্যে ৩০ বাঁক থাকায় প্রতিনিয়ত বাড়ছে সড়ক দুর্ঘটনা। সিদলা এলাকার কয়েক প্রবীণ লোক জানান, ভূমি রের্কড ও নকশায় ক্ষেতের আল একসময়ে বড় রাস্তায় পরিণত হয়েছে। যা আজও বাঁক হিসেবে থেকে যায়।