স্বাস্থ্য সেবায় দীঘিনালা জোন

দীঘিনালা জোনের সার্বিক ব্যবস্থাপনায় দীঘিনালা ডিগ্রী কলেজের ছাত্র এবং ছাত্রীদের মাঝে পৃথক দু’টি ক্লাস রুমে প্রধান প্রধান স্বাস্থ্য সমস্যা সম্পর্কিত ক্লাস পরিচালনা করা হয়। স্বাস্থ্য সচেতনতামূলক ক্লাস পরিচালনা করেন দীঘিনালা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন জোনায়েদ আহমেদ তালুকদার এবং কবাখালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মেডিক্যাল অফিসার রোজিনা আক্তার জাহান। ম্যালেরিয়া, ডায়রিয়া, জন্ডিস, যক্ষ্মা, ডায়াবেটিস এবং মাদকাসক্তের অপকারিতা সম্পর্কিত ক্লাস পরিচালনা করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন— লে. কর্ণেল মো. লোকমান আলী, জোন অধিনায়ক, দীঘিনালা জোন, দীঘিনালা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মন্টু বিকাশ চাকমা এবং অন্য প্রভাষকবৃন্দ। জোন অধিনায়ক বলেন— আজ ডায়রিয়া দিবস, সচেতনতার কারণে পার্বত্যাঞ্চলের মানুষ ভয়াবহ মরণব্যাধি ম্যালেরিয়া জয় করেছে তেমনি ডায়রিয়া, আমাশয়, কলেরা, জন্ডিস, যক্ষ্মা ইত্যাদি রোগব্যাধি সম্পর্কে মানুষ সচেতন থাকলে, বিশুদ্ধ পানি পান ও ব্যবহার করলে মহামারি আকার ধারণ করতে পারে না, এ জন্য ছাত্র-ছাত্রীদের বিশেষ ভূমিকা পালন করতে হবে, জনগণকেও সচেতনামূলক পরামর্শ দিতে হবে।