ভিওআইপি যন্ত্রপাতি ও ইয়াবাসহ গ্রেফতার ৫
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০১৩, ২২:০৯
রাজধানীর হাজারীবাগে তিন হাজার একশ’ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। অন্যদিকে, মোহাম্মদপুর থেকে ১৫ লাখ টাকার ভিওআইপি যন্ত্রপাতিসহ তিন ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার রায়হান উদ্দিন খান জানান, রবিবার গভীর রাতে হাজারীবাগের কালুনগরের ৩/১/ডি বাড়ির ষষ্ঠ তলায় অভিযান চালিয়ে শাহাদাত হোসেন ফয়সাল ও জালাল হোসেন মোল্লাকে (২২) গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে তিন হাজার একশ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির ১২ হাজার টাকা, ৩টি মোবাইল সেট, ২টি মোবাইল সিম কার্ড ও ১টি সৌদি রিয়াল উদ্ধার করা হয়।
অন্যদিকে, রবিবার গভীর রাতে মোহাম্মদপুরের ডি ব্লকের ১৪/২৩ নম্বর বাড়ির ৫ম তলায় অভিযান চালিয়ে ১৫ লাখ টাকার অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) যন্ত্রপাতিসহ ইমরান হোসেন, সাদেকুজ্জামান ও সজীব হোসেন নামে তিন যুবককে গ্রেফতার করা হয়।