নৌবাহিনী প্রধান দেশে ফিরেছেন

যুক্তরাজ্য সফর শেষে নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব গতকাল দেশে ফিরেছেন। যুক্তরাজ্য সরকারের আমন্ত্রণে ব্রিটানিয়া রয়েল নেভি কলেজের ১৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘ফিউচার মেরিটাইম অপারেশন্স কনফারেন্স-২০১৩’ এ যোগ দিতে তিনি গত ৭ অক্টোবর ঢাকা ত্যাগ করেন। সফরকালে তিনি ‘ইন্টারন্যাশনাল শিপিং উইক’, ‘ডিফেন্স এন্ড সিকিউরিটি ইকুইপমেন্ট ইন্টারন্যাশনাল এক্সিবিশন’ এবং ‘মেরিটাইম পাওয়ার কনফারেন্স’এ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে যুক্তরাজ্য নৌবাহিনীর ফাস্ট সি লর্ড ও নৌবাহিনী প্রধান এডমিরাল স্যার জর্জ জাম্বেলাসসহ বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনী প্রধানগণ ও অন্যান্য উচ্চপদস্থ সামরিক/ বেসামরিক কর্মকর্তা ও বিশেষজ্ঞগণ অংশগ্রহণ করেন। -সংবাদ বিজ্ঞপ্তি