গাধা সম্বোধনকেও ইতিবাচক দেখছেন দুঙ্গা
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০১৩, ২২:২১
ব্রাজিল ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও কোচ দুঙ্গাকে গাধা বলে সম্বোধন করলেও এতে তার কোন আপত্তি নেই। দুঙ্গা বলেন, তাকে গাধার সঙ্গে তুলনা করলেও এ নিয়ে কোন সমস্যা নেই। তার মতে এমনকি এটা প্রশংসাও হতে পারে। ব্রাজিলের সাবেক এ অধিনায়ক রিও ডি জেনিরোতে সাংবাদিকদের বলেন, ‘আমাকে গাধা বলে সম্বোধন করাটা আমার কাছে কোন অপরাধ নয়। কারণ সবচেয়ে কঠোর পরিশ্রম করা জন্তুদের মধ্যে গাধা একটা।’ ব্রাজিলিয়ান ফুটবল চ্যাম্পিয়নশীপে বৃহস্পতিবার তার দল ভিটোরিয়ার বিরুদ্ধে খেলাটিতে ২-২ গোলে ড্র করার পর ‘গাধা,গাধা’ বলে চিত্কার করে সমর্থকরা। ২০১০ সালের বিশ্বকাপের সেমিফাইনাল খেলা ব্রাজিল দলের কোচ দুঙ্গা এরপরই বলেন, ‘আমরা সব সময় চাপে থাকি এবং সব সময়ই আমাদের আরো ভাল করার চেষ্টা করতে হয়। এমনটা শোনা এই প্রথম কিংবা শেষবার নয়। এমনটা চলতেই থাকবে।’