প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

অক্ষর প্রতীক সংবলিত গাণিতিক বাক্যকে খোলা বাক্য বলে

গণিত

হিমন এডওয়ার্ড গমেজ , সিনিয়র শিক্ষক

সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

 

গাণিতিক প্রতীক

 

১.পাঁচটি সংখ্যা প্রতীক লেখ।

উত্তর : ১, ২, ৩, ৪, ৫।

২.দুইটি প্রক্রিয়া প্রতীকের নাম ও চিহ্ন লেখ।

উত্তর : যোগ (+) এবং গুণ (´)।

৩.‘     ’ প্রতীকটি কেন ব্যবহূত হয়?

উত্তর : অজানা সংখ্যা জানার জন্য।

৪.দুটি অক্ষর প্রতীকের চিহ্ন লেখ।

উত্তর : ক ও খ।

৫.সমান চিহ্নটি লেখ।

উত্তর : ‘ = ’।

৬.অক্ষর প্রতীক সংবলিত গাণিতিক বাক্যকে কী বলে?

উত্তর : অক্ষর প্রতীক সংবলিত গাণিতিক বাক্যকে খোলা বাক্য বলে।

৭.একটি খোলা বাক্যের উদাহরণ দাও।

উত্তর : ২ ´ ক + ৭ = ৪৫।

৮.গাণিতিক বাক্য কাকে বলে?

উত্তর : গাণিতিক বাক্য হলো সংখ্যা, প্রতীক, রাশি বা গাণিতিক ধারণা সংবলিত এমন একটি উক্তি, যা সত্য না মিথ্যা নি:সন্দেহে বলা যায়।

৯.দুইটি জোড় সংখ্যা প্রতীকের নাম লেখ।

উত্তর :  ২ ও ৪।

১০.৭      ৫; ফাঁকা স্থানে কোন চিহ্ন বসবে?

উত্তর : ‘ > ’ (বড়)।

১১.২ + ৪     ৬; ফাঁকা ঘরে কী বসবে?

উত্তর : ‘ = ’ (সমান)।

১২.৮     ৬ = ৪৮; ফাঁকা ঘরে কী বসবে?

উত্তর : ‘     ’ (গুণ)।

১৩.যে কোনো দুটি বন্ধনী প্রতীক লেখ।

উত্তর :  ১ম বন্ধনী ( ) ও ২য় বন্ধনী { }।

১৪.(ক + ১০) ´ ৩ = ৬০; খোলা বাক্যটিতে অক্ষর প্রতীকের মান কত?

উত্তর : ১০।

১৫.৬     ৬     ৬ = ৬; ফাঁকা ঘরে কোন চিহ্ন বসবে?

উত্তর : ´ , ¸।

১৬.৯     ৯      ৯      ৯ = ৮; ফাঁকা ঘরে কোন চিহ্নগুলো বসবে?

উত্তর : ´, -, ¸।

১৭.৪৮ - ক = ৪৮ হলে, ক এর মান কত?

উত্তর : ০।

১৮.নিচের খোলা বাক্যটিতে অক্ষর প্রতীকের মান কত?

(ক ¸ ৮) ´ ৫ = ১০০ — ১৫ ´ ৫।

উত্তর : ৪০।

১৯.দুইয়ের সাথে পাঁচ যোগ করে দশ দিয়ে গুণ করলে গুণফল একশ থেকে ছোট হবে। গাণিতিক প্রতীকের সাহায্যে সমস্যাটি দেখাও।

উত্তর : (২ + ৫) ´ ১০ < ১০০।

 

 

 

 

     অগ্র-পথিক, কাজী নজরুল ইসলাম