ঝিনাইদহে বাংলালায়ন

দেশব্যাপী ওয়াইম্যাক্স প্রযুক্তি সমপ্রসারণের অংশ হিসেবে দেশের সকল বিভাগীয় শহরের পরে জেলা পর্যায়ে দ্রুত নেটওয়ার্ক ছড়িয়ে দিতে বাংলালায়ন কমিউনিকেশন্স যাত্রা শুরু করল ঝিনাইদহে। গত ১৫ সেপ্টেম্বর স্থানীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয় তারা। সংবাদ সম্মেলনে বাংলালায়ন কমিউনিকেশন্সের চিফ কোঅর্ডিনেশন অফিসার আজহার এইচ চৌধুরী, চিফ মার্কেটিং অফিসার জিএম ফারুক খান, হেড অব সেলস ফয়সল বিন রাফেক বক্তব্য প্রদান করেন। সম্মেলনে আজহার এইচ চৌধুরী বলেন, ‘আপাতত ঝিনাইদহ শহরাঞ্চলে আমাদের নেটওয়ার্ক কাভারেজ রয়েছে। আমরা অচিরেই এ অঞ্চলে ব্যাপক নেটওয়ার্ক বিস্তারের কাজ শুরু করব।’ বক্তারা ভবিষ্যতে বাংলালায়নের আরও উন্নত সেবা এই অঞ্চলে চালু করার প্রতিশ্রুতি প্রদান করেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিনিয়র ম্যানেজার, ডিলার অ্যান্ড ডিস্ট্রিবিউশন, মো. রিফাত হোসাইন, ম্যানেজার, মিডিয়া অ্যান্ড পিআর সৈয়দ নাসিম, খুলনা রিজিওনাল সেলস ম্যানেজার জহির উদ্দিন খান, রিজিওনাল সেলস কোঅর্ডিনেটর মো. সাইফুর রহমান প্রমুখ।