গগনে গরজে মেঘ, ঘন বরষা।
কূলে একা বসে আছি, নাহি ভরসা।
রাশি রাশি ভারা ভারা
ধান কাটা হল সারা,
ভরা নদী ক্ষুরধারা
খরপরশা।
সোনার তরী- রবীন্দ্রনাথ ঠাকুর
হে মহামানব, আর এ কাব্য নয়
এবার কঠিন কঠোর গদ্যে আনো,
পদ-লালিত্য- ঝঙ্কার মুছে যাক
গদ্যের কড়া হাতুরিকে আজ হানো।
হে মহাজীবন- সুকান্ত ভট্টাচার্য
অগ্রপথিক হে সেনাদল,
জোর কদম চল রে চল!
রৌদ্রদগ্ধ মাটিমাখা শোন ভাইরা মোর,
বাসি বসুধায় নব অভিযান আজিকে তোর!
রাখ তৈয়ার হাথেলিতে হাথিয়ার জোয়ান,
হানরে নিশিত পাশুপতাস্ত্র অগ্নিবাণ!
০