গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

বিশ্বের বিভিন্ন দেশের শহরগুলোতে কত বিচিত্র রকমের বাইসাইকেলেরই না দেখা মেলে। কিন্তু এরই মাঝে যদি কোনোদিন দেখা মেলে প্রায় ফুট পঁচিশেক লম্বা কোনো সাইকেলের, তাহলে নিশ্চয়ই ভীষণ রকম চমকে উঠবেন আপনি। যদিও অন্য কাউকে চমক দেওয়ার জন্য নয়, বরং রেকর্ড বইয়ের পাতায় নাম লেখানোর আশাতেই এই মাপের একখানা সাইকেল বানিয়েছিলেন জার্মানির ডিডি সেনফ। বিশ্বের সবচেয়ে বড় বাইসাইকেলের স্বীকৃতি পাওয়া এই দ্বিচক্রযানটির চাকার পরিধি ছিল ৩.৩ মিটার (১০ ফুট ৯.৯২ ইঞ্চি), দৈর্ঘ্য ৭.৮ মিটার (২৫ ফুট ৭.০৯ ইঞ্চি) এবং উচ্চতায় ৩.৭ মিটার (১২ ফুট ১.৬৭ ইঞ্চি)।