লাইভে আজ এলিটা
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০১৩, ২০:৪৬
বাংলাভিশনের ফোনোলাইভ স্টুডিও কনসার্ট ‘মিউজিক ক্লাব’-এ গাইবেন তানভীর উইথ ফ্রেন্ডস। নতুন আলোচিত অ্যালবাম ‘অমিয়সুধা’র গান ও অ্যালবামের শিল্পীদের আড্ডা নিয়ে এই আয়োজন। এই লাইভ অনুষ্ঠানে গান গাইবেন এলিটা। সাথে আরও থাকবেন তানভীর তারেক, ঝিলিক, লুত্ফর হাসান ও মানিক। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন নিরব। প্রযোজনায় নাহিদ হোসেন বিপ্লব। অনুষ্ঠানটিতে পারফর্ম প্রসঙ্গে এলিটা বলেন, ‘এটাকে বলা যায় গানের সাথে দীর্ঘ এক আড্ডার সঙ্গী হওয়া। মূলত গানের পাশাপাশি একসাথে কাজ করা, ‘অমিয়সুধা’ অ্যালবাম এবং সাম্প্রতিক মিউজিক ইন্ডাস্ট্রি নিয়ে আলাপচারিতা থাকবে। অনুষ্ঠানটি বাংলাভিশনে সরাসরি সম্প্রচার হবে আজ রাত ১১টা ২৫ মিনিটে।