ভক্তের মোবাইল ভাঙলেন সালমান

মাত্র কয়েক মাস আগে সালমান খান ও শাহরুখ খান একসঙ্গে কোলাকুলি করে ব্যাপক প্রশংসা পেয়েছেন। এর পাশাপাশি সালমান খানের ‘বিয়িং হিউম্যান’ ক্যাম্পেইনও ব্যাপক প্রশংসিত হয়েছে। আর এতসব প্রশংসা ছেড়ে গত ১৬ সেপ্টেম্বর রাতে বান্দ্রা হাসপাতালে দীলিপ কুমারকে দেখেতে যাওয়ার সময় এক লঙ্কাকাণ্ড ঘটিয়ে বসলেন। সালমানের গাড়ি দেখে ভক্তরা চিনতে পারে এবং মোবাইলে সালমানের ছবি তুলতে থাকে। এমন অবস্থায় আচমকা সালমান তার এক ভক্তের হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে ভেঙে ফেলেন। সঙ্গে সঙ্গে স্থানীয় সবাই এগিয়ে এসে সালমানের সেই রাগান্বিত মুহূর্তটুকু বন্দী করেন যার যার মোবাইলসহ বিভিন্ন ক্যামেরায়।