অ্যামনেস্টি পুরস্কার পেলেন মালালা

মানবাধিকার গ্রুপ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল শিক্ষার বিষয়ে শিশুদের উদ্বুদ্ধ করতে প্রচারণা চালানোর জন্য গত বছর তালেবান হামলার শিকার পাকিস্তানী কিশোরী মালালা ইউসুফজাইকে তাদের সর্বোচ্চ পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যশনাল মঙ্গলবার এ ঘোষণা দেয়। লন্ডন ভিত্তিক সংস্থাটি জানায়, মালালার সাথে আমেরিকান সঙ্গীত তারকা ও মানবাধিকার কর্মী হ্যারি বেলাফন্টে অ্যাম্বাসেডর অব কনসায়েন্স এওয়ার্ড-২০১৩ পাচ্ছেন। আইরিশ রক সঙ্গীত তারকা বোনো আয়ারল্যান্ডের ডাবলিনে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে এ পুরস্কার তুলে দেবেন।-এএফপি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব সলিল শেঠি বলেন, নতুন এ দু’জন অ্যাম্বাসেডরের কর্ম জগত্ ভিন্ন হলেও তারা সর্বক্ষেত্রে এবং সকলের মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আত্মোত্সর্গ করবে।