ডিসিসিআই’র ট্যাক্স গাইড প্রকাশ
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০১৩, ২১:১২
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) প্রতি বছরের ন্যায় এ বছরও ট্যাক্স গাইড ২০১৩-১৪ প্রকাশ করেছে। ডিসিসিআই ফাউন্ডেশন ও আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ’র চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন এ বইটির মোড়ক উন্মোচন করেন। ডিসিসিআই সভাপতি মোঃ সবুর খান, ঊর্ধ্বতন সহ-সভাপতি নেসার মাকসুদ খান, সহ-সভাপতি আবসার করিম চৌধুরী, পরিচালক হায়দার আহমদ খান, এফসিএ, মোঃ শোয়েব চৌধুরী মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আয়কর, আমদানি শুল্ক ও মূল্য সংযোজন কর বিষয়ে সর্বশেষ সংশোধন এবং সংযোজন সন্নিবেশিত করে ২০১৩-১৪ অর্থ বত্সরের জন্য উপযোগী করে এ বত্সরের ট্যাক্স গাইডটি তৈরী করা হয়েছে। তাছাড়াও গাইডটিতে বিভিন্ন সিডিউল এবং এসআরওসমূহের তথ্য সন্নিবেশিত হয়েছে। -প্রেস বিজ্ঞপ্তি