সংবাদ সংক্ষেপ

পাবনায় ইয়াবাসহ আটক ১ পাবনা প্রতিনিধি \ পাবনা শহরে অভিযান চালিয়ে ১শ’ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আমিনুল ইসলাম মানিক (৩৭) নামের একজনকে আটক করেছে র্যাব। সোমবার রাতে তাকে আটক করা হয়। আটক মানিক পাবনা পৌর সদরের হাউজপাড়া এলাকার সুজন মিয়ার ছেলে। র্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোসাদ্দেক ইবনে মুজিব জানান, অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে এক যুবক হাউজপাড়া পুলিশ সুপারের বাসভবনের পাশে অবস্থান করছে-এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মোরেলগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা \ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা সিরাজ উদ্দিন মেমোরিয়াল বিশ্ববিদ্যালয় কলেজের উদ্যোগে গতকাল মঙ্গলবার জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে সকালে কলেজ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। কলেজ ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক আবু ফয়েজ নিশাতের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদার। কাউখালীতে মহিলা পরিষদের কর্মী সভা কাউখালী(পিরোজপুর)সংবাদদাতা \ পিরোজপুরের কাউখালীতে গতকাল মঙ্গলবার বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে সাংগঠনিক মাস পালন উপলক্ষে কলেজপাড়া,আসপর্দ্দী, বাশুরী ও উজিয়াল খান গ্রাম শাখার সদস্যদের নিয়ে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। মহিলা পরিষদের সভানেত্রী জাহানুর বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সুনন্দা সমদ্দার, সহ-সম্পাদক সবিতা ঘোষ, সাংগঠনিক সম্পাদক লীলা রায়, অঞ্জলী দাস শামমি আরা প্রমুখ। রায়পুরে ডাকাত গ্রেফতার রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা \ গতকাল মঙ্গলবার সকালে রায়পুর উপজেলার বাসাবাড়ি থেকে মোঃ মোস্তফার ছেলে আরিফ হোসেন (২০) নামের এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপক কুমার সাহা বলেন, আরিফের বিরুদ্ধে রায়পুর থানায় ডাকাতি মামলা ও রামগঞ্জ থানায় দ্রুত বিচার আইনে মামলা রয়েছে। গত ২৮ আগস্ট কাজীরচরে ডাকাতি করতে গিয়ে দুই ডাকাত নিহত হয়। ওই ডাকাতির ঘটনায় সেও জড়িত ছিল। আড়াইহাজারে নারীদের উন্মুক্ত সংলাপ গোপালদী বাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ আড়াইহাজার উপজেলা মহিলা অধিদপ্তরের উদ্যোগে গতকাল মঙ্গলবার সকাল ১১টায় পৌর মিলনায়তনে সকল শ্রেণী নারীদের অংশগ্রহণের অন্তরঙ্গ সংলাপ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আইনুন নাহার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মানসী পাল, পৌর মেয়র হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান আবু তালেব মোল্লা, আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ, সাংবাদিক এম এ হাকিম ভুঁইয়া প্রমুখ। বরগুনায় আওয়ামী লীগ নেতার মতবিনিময় বামনা (বরগুনা) সংবাদদাতা \ বরগুনা ২ আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শওকত হাচানুর রহমান রিমন গতকাল মঙ্গলবার বামনা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হয়। প্রেসক্লাবের সভাপতি মোঃ ওবায়দুল কবির আকন্দ দুলাল-এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ’লীগ মনোনীত প্রার্থী শওকত হাচানুর রহমান রিমন, বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোশাররফ হোসেন জমাদ্দার, সাধারণ সম্পাদক ও ইউ’পি চেয়ারম্যান মোঃ সাইতুল ইসলাম লিটু প্রমুখ। বানারীপাড়ায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা \ বানারীপাড়ায় অধ্যাপক রফিকুল ইসলাম স্মৃতি সংসদের উদ্যোগে প্রশিক্ষণার্থী মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। সোমবার স্মৃতি সংসদ কার্যালয়ে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি মনি’র পত্নী ও অধ্যাপক রফিকুল ইসলাম স্মৃতি সংসদের সভাপতি রাজিয়া ইসলাম। মুন্সীগঞ্জে ১ হাজার ইয়াবাসহ ৪ জন গ্রেফতার মুন্সীগঞ্জ প্রতিনিধি \ সোমবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আনারপুরা থেকে ১ হাজার পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বিভিন্ন যানবাহনে তল্লাশি করার সময় এই ১ হাজার ইয়াবা উদ্ধার করে। এ সময় তাদের ব্যবহূত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন— আজাদ হোসেন বাবু (৩০), চালক মাসুদ (২২), সুমন (২২) ও আনোয়ার (২৩)। উজিরপুরে কৃষি ব্যাংকের শাখা উদ্বোধন বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা \ উজিরপুরের হারতায় বাংলাদেশ কৃষি ব্যাংকের ১০২০তম শাখা উদ্বোধন করা হয়েছে। গত সোমবার হারতা বাজারে কৃষি ব্যাংকের বরিশাল বিভাগের মহাব্যবস্থাপক আবু সালেহ মোঃ মুসার সভাপতিত্বে ব্যাংকের শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোঃ মনিরুল ইসলাম মনি। বিশেষ অতিথি ছিলেন কৃষি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জয়নাল আবেদীন ও সুভাষ চন্দ্র দাস এবং খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যাপক ডাঃ এস কে বল্লভ। কৃষি ব্যাংক কর্মকর্তা ফারুক মোজাম্মেল এতে সঞ্চালন করেন। নেত্রকোনায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের মানববন্ধন নেত্রকোনা প্রতিনিধি \ নেত্রকোনায় দুর্গা প্রতিমা ও দুইটি পূজামন্ডপ ভাংচুরের প্রতিবাদে এবং ধর্মীয় সংখ্যালঘুদের সার্বিক সুরক্ষার দাবিতে গতকাল মঙ্গলবার নেত্রকোনা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের উদ্যোগে প্রেসক্লাব সড়কে মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বক্তব্য রাখেন ফ্রন্টের সভাপতি খগেন্দ্র চন্দ্র তালুকদার এবং সম্পাদক জীবন ঘোষ। পরে জেলা প্রশাসক বরাবরে এসংক্রান্ত স্মারকলিপি প্রদান করা হয়। দিনাজপুরে এ্যাথলেটিক্স ও ব্যাডমিন্টন প্রশিক্ষণ সমাপ্ত স্টাফ রিপোর্টার, দিনাজপুর \ জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিভা অন্বেষণ কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় মাসব্যাপী ব্যাডমিন্টন ও এ্যাথলেটিক্স প্রশিক্ষণ শিবির শেষ হয়েছে। গতকাল মঙ্গলবার দিনাজপুর স্টেশন ক্লাব প্রাঙ্গণে মাসব্যাপী ২টি ইভেন্টের প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণকারী ১৪ থেকে ১৬ বছর বয়সী ২০ জন বালক ও ২০ জন বালিকার হাতে সনদপত্র তুলে দেন জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এ্যাথলেটিক্স কোচ ফরিদ খান চৌধুরী, ব্যাডমিন্টন কোচ মাসুদুর রহমান বাপ্পি প্রমুখ। ময়মনসিংহে আয়কর মেলা শুরু ময়মনসিংহ প্রতিনিধি \ ময়মনসিংহে গতকাল মঙ্গলবার থেকে ২দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী এ মেলার উদ্বোধন করেন। ময়মনসিংহ কর অঞ্চলের কর কমিশনার রঞ্জন কুমার ভৌমিকের সভাপতিত্বে আলোচনা সভায় ময়মনসিংহ জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী, পৌর মেয়র ইকরামুল হক টিটু, আয়কর আইনজীবী সমিতির বৃহত্তর ময়মনসিংহের মহাসচিব এডভোকেট সাদিক হোসেন, মেলা কমিটির আহবায়ক অতিরিক্ত কর কমিশনার ফজলুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। দিনাজপুরে পল্লী বিদ্যুতের সংযোগ উদ্বোধন স্টাফ রিপোর্টার, দিনাজপুর \ গতকাল মঙ্গলবার দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ১০নং পুনট্টি ইউনিয়নে শহীদ শাহাজাহান বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আতিয়ার রহমান চেয়ারম্যানের সভাপতিত্বে বিদ্যুতায়ন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এমপি। এসময় উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আইয়বুর রহমান শাহ, চিরিরবন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, আবু হান্নান ছাদেক (ছোটন) প্রমুখ। কিশোরগঞ্জে মাহমুদ হত্যাকারীদের শাস্তি দাবিতে মানববন্ধন কিশোরগঞ্জ প্রতিনিধি \ কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল (নধার) গ্রামের তরুণ ব্যবসায়ী হাসান মাহমুদকে(২২) হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে যশোদল ইউনিয়নের কয়েকশ’ লোক গতকাল মঙ্গলবার মিছিল করে এবং মানববন্ধন কর্মসূচি পালন করে। এসময় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার নিজামউদ্দিন খান নয়ন, যশোদল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবুল হাজী, নিহতের পিতা জালালউদ্দিন মাস্টার, নজরুল ইসলাম খান প্রমুখ। বেলকুচিতে পানি সরবরাহ সংক্রান্ত মতবিনিময় বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ গত সোমবার সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার উদ্যোগে পাবলিক প্রাইভেট পার্টনারশীপ ওয়াটার সাপ্লাই সম্পর্কীয় এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর মেয়র আলহাজ্ব মফিজ উদ্দিন খানের (লাল) সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ কে এম ইউসুফজী খান, সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক স্বপন চৌধুরী, সাধারণ সম্পাদক আলহাদ্ব গাজী সাইদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রুবেল প্রমুখ। বোদায় দুই দিনের শিশু মেলা বোদা (পঞ্চগড়) সংবাদদাতা \ পঞ্চগড়ের বোদায় দুই দিনব্যাপী শিশু মেলা শুরু হয়েছে। গত সোমবার উপজেলা পরিষদ চত্বরে এই মেলার উদ্বোধন করা হয়। পঞ্চগড় জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল আজিজ, জেলা তথ্য অফিসার শরিফুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আকতারুজ্জামান, ভাইস চেয়ারম্যান মফিদুল ইসলাম, লাইলী বেগম। মেহেরপুরে বিএডিসি শ্রমিকদের বিক্ষোভ মেহেরপুর প্রতিনিধি \ খামার শ্রমিকদের অবসরকালীন ভাতা বৃদ্ধিসহ ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ করেছে বিএডিসি মেহেরপুর বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের শ্রমিকরা। গত সোমবার বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৫ দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন শ্রমিক নেতৃবৃন্দ। মেহেরপুর বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র শ্রমিক লীগ সভাপতি জালাল উদ্দীনের নেতৃত্বে ওই কর্মসূচি পালন করা হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক সালাউদ্দীন, শ্রমিক নেতা মোশারফ হোসেন, লুত্ফর রহমান, হাশেম আলী প্রমুখ। রাঙ্গুনিয়ার লোকমান তালুকদার জেলার শ্রেষ্ঠ করদাতা রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা \ রাঙ্গামাটি জেলার মধ্যে সর্বোচ্চ কর প্রদানকারী হিসেবে শ্রেষ্ঠ করদাতার রাষ্ট্রীয় সম্মাননা পেলেন রাঙ্গামাটির ব্যবসায়ী লোকমান হোসেন তালুকদার। তিনি ২০১৩ অর্থবছরে রাঙ্গামাটি জেলার মধ্যে সর্বোচ্চ ৭০ লক্ষ টাকা আয়কর প্রদান করেন। এর আগে তিনি ২০১১ ও ২০১২ সালেও শ্রেষ্ঠ আয়কর দাতা হিসেবে রাষ্ট্রীয় সম্মাননা লাভ করেন। এবার তিনি তৃতীয়বারের মত শ্রেষ্ঠ আয়কর দাতার রাষ্ট্রীয় সম্মাননা পেলেন। বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে লোকমান তালুকদারের হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডাঃ আফসারুল আমীন এমপি। আদমদীঘিতে বাল্যবিয়ে ও মাদকসেবনে ৩ জনের কারাদণ্ড আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা \ বগুড়ার আদমদীঘির সাওইল গ্রামের এক পঞ্চম শ্রেণির স্কুল ছাত্রীকে বিয়ে দেয়ার অপরাধে ছাত্রীর চাচা ও বরের দুলাভাইকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ দিন করে কারাদণ্ড দেয়া হয়। পুলিশ জানায়, কারাদণ্ডপ্রাপ্তরা হলেন— সাওইল গ্রামের আবুল হোসেন শেখের পুত্র এনামুল হক (৩২) ও সুন্দরগঞ্জের পার সবদুরা এলাকার রাহেদ আলীর পুত্র শফিউল আলমকে ২০ দিন করে এবং অপরদিকে মাদকসেবনের দায়ে সান্তাহার ষ্টেশন কলোনীর আশরাফ আলীর পুত্র মজনু শেখকে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড দেয়। গত মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাসেল মনজুর এ রায় দেন। পাঁচবিবিতে আদিবাসী উন্নয়নে জনতা ব্যাংকের ঋণ পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা \ গতকাল মঙ্গলবার জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আদিবাসী জনগোষ্ঠীর জীবন-জীবিকার উন্নয়নে জনতা ব্যাংকের ঋণ কার্যক্রম উদ্বোধন করেন জনতা ব্যাংক লিমিটেডের বগুড়া এরিয়া উপ-মহাব্যবস্থাপক শামীম আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঁচবিবি উপজেলা আদিবাসী বহুমুখী উন্নয়ন সংস্থার (পউআমডো) চেয়ারম্যান ডাঃ দ্বিজেন্দ্রনাথ সরকার। বক্তব্য রাখেন নির্বাহী পরিচালক কাশীনাথ মাহাতো। খাদ্য নিরাপত্তা বিষয়ে ঠাকুরগাঁওয়ে কর্মশালা ঠাকুরগাঁও প্রতিনিধি \ “জলবায়ু পরিবর্তনে খাদ্য নিরাপত্তায় নতুন শস্য বিন্যাসের তাত্পর্য ও বাস্তবায়ন” বিষয়ে দিনব্যাপী এক কর্মশালা গতকাল মঙ্গলবার ঠাকুরগাঁওয়ের আরডিআরএস প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় বক্তব্য দেন, জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, জেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বেলায়েত হোসেন আরডিআরএস’র সমন্বয়কারী আল-মোন্তাজীর, সংস্থার কৃষি ও পরিবেশ সমন্বয়কারী মামুনুর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা আজিজার রহমান প্রমুখ। চৌদ্দগ্রামে ১৩শ কেজি ইলিশ আটক চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লা চৌদ্দগ্রামের আটগ্রাম, আনন্দপুর ও শিবের বাজারসহ বিভিন্ন সীমান্ত এলাকায় সোমবার অভিযান চালিয়ে দুইটি পিকআপ বোঝাই ১২’শ ৭৪ কেজি ইলিশ মাছ ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করেছে বিজিবি। চাঁপাইনবাবগঞ্জে সর্বোচ্চ করদাতা ৩ জন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ চাঁপাইনবাবগঞ্জ জেলায় ২০১২-২০১৩ অর্থবছরে শ্রেষ্ঠ করদাতা নির্বাচিত হয়েছেন ৩ জন এবং দীর্ঘমেয়াদী করদাতা নির্বাচিত হয়েছেন আরো ২ জন। শ্রেষ্ঠ করদাতারা হলেন, মেসার্স আলী এন্টার প্রাইজের আলহাজ্ব আব্দুল মালেক, শহরের প্রফেসর পাড়ার মোসাঃ জাহানারা বেগম ও শিবগঞ্জের মেসার্স ফয়সাল এন্টারপ্রাইজের আশরাফুল আলম রশিদ। এই তিন ব্যবসায়ী সর্বোচ্চ কর পরিশোধ করায় জাতীয় রাজস্ব বোর্ড তাদেরকে শ্রেষ্ঠ করদাতা নির্বাচন করে। নাগরপুর দলিলউদ্দিন খান প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ সমপ্রতি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দলিলউদ্দিন খান প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী এফ আর খানের উদ্যোগে বৃক্ষরোপণ উদ্বোধন করা হয়। বৃক্ষ রোপণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) মোঃ ফারুক জলীল। বিশেষ অতিথি টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দা মাহফুজা বেগম, সহকারী জেলা শিক্ষা অফিসার নিরঞ্জন কুমার রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাগরপুর, মো: খোরশেদ আলম, শিক্ষার্থী ও অভিভাবক এবং গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন বনজ ও ফলদ গাছের চারা রোপণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করেন।-প্রেস বিজ্ঞপ্তি