হার্লির সঙ্গে বিচ্ছেদ ঘটেছে ওয়ার্নের!
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪১
বান্ধবী এলিজাবেথ হার্লির সঙ্গে বিচ্ছেদ ঘটতে যাচ্ছে শেন ওয়ার্নের। সাম্প্রতিক সময়ে ঘটনা কিছু বিষয় এমন ধারণারই জন্ম দিয়েছে। সমপ্রতি ৪৪তম জন্মদিন পালন করা এই সাবেক অসি ক্রিকেটার ওয়ার্ন তার জন্মদিনে শুভেচ্ছা জানানো সবাইকেই ধন্যবাদ জানিয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করে ডেইলি টেলিগ্রাফ। ঘটনার সূত্রপাত এখানেই। কারণ, ওই তালিকায় দেখা যায়নি হার্লির নাম। এতে ধারণা করা হচ্ছে যে তিনি ‘ওয়ার্নি’কে শুভেচ্ছা জানাননি। তাছাড়া জন্মদিনের ঠিক আগে ওয়ার্নের টুইটার একাউন্ট থেকে প্রকাশিত আরেকটি বিষয়ও এই সেলিব্রেটি জুটির বিচ্ছেদের দিকেই ইঙ্গিত করে। কয়েকদিন আগে ওয়ার্ন টুইটারে বলেন, ‘জীবনে কি ঘটেছে সেটি বড় কথা নয়, বরং এটি আপনাকে ভাল ও মন্দ দুটি অভিজ্ঞতাই উপহার দেবে।