বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সফরসূচী চূড়ান্ত
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৪
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড আগেই বাংলাদেশ সফরসূচী জানিয়ে দিয়েছিল। আর গতকাল মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) নিশ্চিত করেছে সফরসূচী।
আগামী পহেলা অক্টোবার ঢাকা এসে পৌঁছাবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। দীর্ঘ সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ ছাড়াও একটি তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। সফরে দুটি টেস্ট ম্যাচের একটি চট্টগ্রাম ও অপরটি ঢাকায় অনুষ্ঠিত হবে। তিনদিনের প্রস্তুতি ম্যাচটি হবে চট্টগ্রামে। ওয়ানডে ম্যাচের দুটি হবে ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে, একটি ফতুল্লায়। আর একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা সিলেটে।