সাঁতারে এন্ট্রি আহ্বান

বাংলাদেশ সাঁতার ফেডারেশনের ব্যবস্থাপনা ও বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় ২৯তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং ২৮-৩০ সেপ্টেম্বর পর্যন্ত মিরপুরস্থ সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। সুইমিং ফেডারেশনের আওতাভুক্ত সকল জেলা, বিভাগ, সুইমিং ক্লাব, বোর্ড, বিশ্ববিদ্যালয়, শিক্ষা বোর্ড এবং সংস্থাসমূহকে ২০ সেপ্টেম্বরের মধ্যে এন্ট্রি জমা দিতে বলা হয়েছে।