আইন প্রণয়নই বড় কথা নয়, প্রয়োগই আসল

ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী বলেছেন, আইন প্রণয়নই বড় কথা নয়, আইনের সঠিক প্রয়োগই আসল কথা। বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। সরকার কৃষির উন্নয়নে কাজ করছে এবং কৃষি বিষয়ে যে সকল ঘাটতি রয়েছে তা কাটিয়ে উঠতে সকলকে একযোগে কাজ করতে হবে। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের আইপিডি সম্মেলন কক্ষে কৃষি উন্নয়ন ও নীতি সহায়তা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘জনগণ ও সংসদ সদস্যদের সম্মিলিত উদ্যোগে দৃঢ় করবে গণতন্ত্রের মূল্যবোধ’ শ্লোগানকে সামনে রেখে ইউকে এইড, ইউএসএইড এবং এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় বেসরকারি সংস্থা ওয়েভ ফাউন্ডেশন মতবিনিময় সভার আয়োজন করে। ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসীন আলীর সঞ্চালনায় এবং কৃষিবিদ শওকত মোমেন শাহজাহান এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মো. সিরাজুল আকবর এমপি, ফজলে হোসেন বাদশা এমপি, শাহ জিকরুল আহমদ এমপি এবং নূরজাহান বেগম এমপি। এছাড়াও অনুষ্ঠানে কৃষি সমপ্রসারণ অধিদফতরের পরিচালক এবং প্রদীপ কর্মসূচির সিএসও শীলা তাসনিম হক বক্তৃতা করেন।