‘কওমি মাদ্রাসা নিজস্ব নীতিমালা থেকে একচুলও নড়বে না’

কওমি মাদ্রাসা শিক্ষা কর্তৃপক্ষ প্রতিষ্ঠার খসড়া আইন প্রত্যাখান এবং কওমি মাদ্রাসার নিজস্ব নীতিমালা থেকে এক চুলও না নড়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাক) মহাসচিব ও কওমি মাদ্রাসা সংরক্ষণ পরিষদের আহ্বায়ক মাওলানা মুহাম্মদ আব্দুল জব্বার। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। সংবাদ সম্মেলনে মহাসচিব বলেন, প্রহসনের কওমি কমিশন আমরা আনুষ্ঠানিকভাবে প্রত্যাখান করেছি। অসাধু আলেমদের কূটকৌশলে প্রণীত নীতিমালা এদেশের আলেম সমাজ কখনই গ্রহণ করেনি, করবেও না। সংবাদ সম্মেলনে বলা হয় সরকার কওমি মাদ্রাসা শিক্ষাকর্তৃপক্ষ নামে কওমি মাদ্রাসা ধ্বংসের ষড়যন্ত্র করছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পরিষদের সদস্য আল্লামা নুর হোসাইন কাসেমী, সিলেটের মাওলানা আব্দুল বাসেত বরকতপুরী, বগুড়ার মাওলানা আব্দুল হক ইসলামী প্রমুখ।