দিনাজপুরে সর্বোচ্চ করদাতার সম্মাননা পেলেন ব্যবসায়ী রাজু কুমার গুপ্তা

২০১২-১৩ অর্থবছরে দিনাজপুর জেলার সর্বোচ্চ করদাতা নির্বাচিত হয়ে সম্মাননা পেয়েছে ফুলবাড়ির বিশিষ্ট ব্যবসায়ী ও সাপ্তাহিক দেশ মা প্রকাশক রাজু কুমার গুপ্তা। গত রবিবার জাতীয় আয়কর দিবসে কর অঞ্চল রংপুরের উদ্যোগে রংপুর পুলিশ কমিউনিটি হল রুমে দিনাজপুর জেলার সর্বোচ্চ করদাতা রাজু কুমার গুপ্তার হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেন এমপি। রংপুর কর অঞ্চলের কর কমিশনার অনিমেষ রায়ের সভাপতিত্বে আয়োজিত সর্বোচ্চ করদাতাদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ড ঢাকার (কর ও আপীল ও অব্যাহতি) সদস্য মো. শাহজাহান ও বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখত। এতে স্বাগত বক্তব্য রাখেন রংপুর কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার আবু ইসাহাক।