শোক সংবাদ

জাহাঙ্গীর আলম পাঠান চাঁদপুরের কচুয়া উপজেলার পূর্ব সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম পাঠান (৪২) গত সোমবার হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। আব্দুর রাজ্জাক নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পশ্চিমগাঁও গ্রামের শিক্ষানুরাগী ও শিল্পপতি আলহাজ্ব আব্দুর রাজ্জাক (৫২) হূদক্রিয়া বন্ধ হয়ে গতকাল নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি স্ত্রী ও ২ ছেলে রেখে গেছেন।