সিরিয়ায় রাসায়নিক হামলা

জাতিসংঘ প্রতিবেদন বিশ্বাস করছে না রাশিয়া

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ তার দেশের সাধারণ জনগণের উপর রাসায়নিক হামলা চালিয়েছে বলে জাতিসংঘ যে প্রতিবেদন দিয়েছে তার সাথে দ্বিমত পোষণ করেছে রাশিয়া। তবে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এই প্রতিবেদন সঠিক বলে উল্লেখ করেছে। রাশিয়ার মস্কোতে বৈঠকের পর ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরেন্ট ফেবিয়াস গতকাল বলেন, গত ২১ আগস্টের রাসায়নিক হামলা যে আসাদের বাহিনী চালিয়েছে তাতে আর কোনো সন্দেহনেই। জাতিসংঘ বিষয়টি প্রমাণ করে দিয়েছে। কিন্তু রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরভ বলেন, ‘আমরা এই প্রতিবেদনে আস্থা আনতে পারছি না। কারণ, সিরিয়ার বিদ্রোহী গোষ্টি যে হামলা চালিয়েছে তা বিশ্বাস করার মতো যথেষ্ট তথ্য আমাদের কাছে আছে। সোমবার প্রকাশিত জাতিসংঘের তদন্ত রিপোটে বলা হয়, যে পরিমাণে সারিন গ্যাস ব্যবহার করা হয়েছে, যে কৌশলে ব্যবহার করা হয়েছে, অন্যান্য যেসব প্রেক্ষাপট প্রকাশিত হয়েছে তা কেবল আসাদ সরকারের বিরুদ্ধে আঙুল তুলতে সকলকে বাধ্য করে। জাতিসংঘ রিপোর্টে উপসংহার টানা হয়েছে যে আসাদের সরকারই এই হামলা চালিয়েছে। কিন্তু রাশিয়া দাবি করছে, অনুমানের উপর ভিত্তি করে জাতিসংঘ আসাদকে দায়ি করছে। জাতিংঘের নিরাপত্তা পরিষদ যদি সিরিয়ায় সামরিক হামলার মতো কোনো ব্যবস্থার দিকে অগ্রসর হয় তবে অবশ্যই রাসায়নিক হামলার বিষয়টি জোরালোভাবে প্রমাণ করতে হবে।