সারাদেশে জামায়াতের টানা ৪৮ ঘণ্টার হরতাল আজ শুরু

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার মৃত্যুদণ্ডের রায় দেয়ার পর আজ বুধবার ভোর ৬টা থেকে সারাদেশে টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে জামায়াত। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন। বিবৃতিতে বলা হয়, সরকারের নির্যাতন, গণহত্যা-গণগ্রেপ্তারের প্রতিবাদ, কাদের মোল্লাসহ শীর্ষ নেতাদের মুক্তি এবং নির্দলীয় সরকার ব্যবস্থা সংবিধানে পুনর্বহালের দাবিতে হরতাল ডাকা হয়েছে।