রংপুরে নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী পরিবার
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫৪
জেলায় চাঁদার টাকা না দেয়ায় হোটেল ব্যবসায়ী আসলামকে কুপিয়ে আহত করার জের ধরে মামলা করে বিপদে পড়েছে একটি পরিবার। বর্তমানে মামলা তুলে নিতে আসামিদের অব্যাহত হুমকিতে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এ পরিস্থিতিতে এলাকাবাসী ও হুমকিতে থাকা পরিবারের পক্ষ থেকে নগরীর কেরানীপাড়া এলাকার বাসিন্দা ও মামলার বাদি গোলেনুর বেগম গতকাল মঙ্গলবার রংপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে মামলার আসামিদের গ্রেফতার করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ সুপারসহ আইন প্রয়োগকারী সংস্থার জোর হস্তক্ষেপ কামনা করা হয়।