মনিবের পায়ে কুকুরের গুলি!
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫৬
কুকুরকে সবচেয়ে বিশ্বস্ত মনে করা হয়। তাইতো পশ্চিমা দেশগুলোর ধনীরা বেশিরভাগই কুকুর পালন করে থাকেন। গোয়েন্দাগিরিতেও কুকুর একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। কিন্তু সেই কুকুর তার মনিবের পাঁয়ে গুলি করেছে!
যুক্তরাষ্ট্রের টেক্সাসে ৭৮ বছর বয়সী এক নারী জানিয়েছেন, তিনি ড্রয়িং রুমে বসে টিভিতে অনুষ্ঠান দেখছিলেন। তার বন্দুকটি পাশেই ছিল। বন্দুকে গুলিও ছিল। হঠাত্ করে তার কুকুর এসে বন্দুকটি নড়াচড়া করে। আর এতেই বন্দুক থেকে গুলি বের হয়ে তার বাম পায়ে লাগে। নাম প্রকাশে অনিচ্ছুক এই নারী জানান, এর জন্য আমি কুকুরকে দোষ দিই না। এটা কেবল একটা দুর্ঘটনা। - ইউপিআই