বিএনপি নেতা দুলু হূদরোগে আক্রান্ত হয়ে কারা হাসপাতালে ভর্তি
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫৭
বিএনপির কেন্দ্রীয় স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও নাটোর জেলার সভাপতি, সাবেক ভূমি উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু হূদরোগে ক্রান্ত হয়েছেন। মঙ্গলবার সকালে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।