আজকের রাশিফল
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৩২
১৯ সেপ্টেম্বর, ২০১৩ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
আজ ৪ আশ্বিন, ১৪২০ বঙ্গাব্দ এবং ১২ জিলক্বদ, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কন্যা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৫৬ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৪ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ১। আপনার উপর প্রভাবকারী গ্রহ রবি ও বুধ। আপনার শুভসংখ্যা ১ ও ৫ । শুভবার রবি ও বুধবার। শুভরত্ন: চুনী ও পান্না।
প্রকৃতিগতভাবে আপনিঃ আত্মবিশ্বাসী, পরিশ্রমী ও অধ্যবসায়ী। মেধা ও বুদ্ধি থাকায় সহজেই যেকোন কিছু বুঝতে পারেন। আর আপনি সবকিছু জানতে ও শিখতে চান। আপনি সৃজনশীল সৌন্দর্য প্রিয় ও শান্তিপ্রিয়। বিরোধ ও বিবাদ এড়িয়ে চলতে চান। নিজেকে ব্যক্ত করার ক্ষমতা আছে আপনার। সেই সাথে কৌশলী ও লক্ষ্যে অবিচল থাকলে কেউ আপনাকে আটকাতে পারবে না।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: ঔপন্যাসিক উইলিয়াম গোল্ডিং, অভিনেত্রী সুচন্দা, বিমলকর, ডা. অরুপ রতন চৌধুরী, সাংবাদিক ফুয়াদ হাসান, অচিন্ত্য কুমার সেনগুপ্ত, সালমান শাহ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ চাকরিজীবীদের জন্য সময় খুব একটা শুভ নাও হতে পারে। কর্মস্থলে কোনো সমস্যার উদ্ভব হতে পারে। পারিবারিক পরিবেশও খুব একটা অনুকূল থাকবে না। যে কোনো সাংসারিক ঝামেলা ঠান্ডা মাথায় মোকাবিলা করুন। অভিনেতা-অভিনেত্রীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। আজ কাউকে ধার-কর্জ না দিলে ভালো করবেন।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ চাকরিজীবীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। পরিশ্রম বৃদ্ধি পাবে। কর্তৃপক্ষের প্রীতিভাজন হতে পারেন। প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে।
মিথুন রাশি
২১ মে-২০ জুন\ কাজকর্মে প্রভাবশালী কারো সহযোগিতা পাবেন। নতুন বন্ধু লাভের যোগ আছে। কাজের চাপ বৃদ্ধি পাবে। অতিরিক্ত পরিশ্রমের ফলে ক্লান্তিবোধ করবেন। হোটেল ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। রোমাঞ্চ ও বিনোদন শুভ।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই\ শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। আজ কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। সতর্ক থাকার চেষ্টা করুন। কাজকর্মের নতুন কোনো সুযোগ সৃষ্টি হতে পারে। সময় মত সিদ্ধান্ত নিতে পারলে লাভবান হবেন। যোগাযোগ শুভ।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট\ আজ শরীর ভালো থাকবে না। মানসিক শান্তি বজায় রাখা কঠিন হবে। বিষয়-সম্পত্তি নিয়ে কোনো ঝামেলা হতে পারে। কারো মধ্যস্থায় বিরোধ মেটানোর চেষ্টা করুন। পোল্ট্রি বা ডেয়ারী ফার্মের ব্যবসায় ক্ষতিগ্রস্ত হতে পারেন। আজ কোনো ঝুঁকি নেবেন না।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। গবেষণাকর্মে সাফল্য আসতে পারে। বাড়িতে কারো অসুস্থতায় চিন্তিত হবেন। ব্যয় বৃদ্ধি পেতে পারে। কোনো সহূদয় ব্যক্তির সহযোগিতা পেতে পারেন। যোগাযোগ শুভ।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ দিনটি মোটামুটি শুভ সম্ভাবনাময়। আজ ভালো কোনো সংবাদ পেতে পারেন। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। কোনো মামলা-মোকদ্দমায় জয়ী হতে পারেন। মন ভালো থাকবে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর\ সন্তানের স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকতে পারে। নিজেও হঠাত্ অসুস্থ হতে পারেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। যাত্রা ও যোগাযোগ শুভ।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। উচ্চশিক্ষায় সাফল্য আসতে পারে। গবেষণারত ব্যক্তিদেরকে আজ সতর্ক থাকতে হবে। কর্তৃপক্ষের সাথে মতবিরোধ দেখা দিতে পারে। যানবাহন ও যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন। দূরের যাত্রা শুভ নয়।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। সেবামূলক কাজে অংশ নিতে পারেন। তবে তাতে কোনো ধরনের অনভিপ্রেত পরিস্থিতির উদ্ভব হতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। কর্মস্থলে সহকর্মীর সহযোগিতা নাও পেতে পারেন। যোগাযোগ শুভ।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ দিনটি খুব একটা ভালো নাও যেতে পারে। অনভিপ্রেত কোনো পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। নিজের ভুলের জন্য কাজের ক্ষতি হতে পারে। প্রতিবেশীর সাথে বিরোধ এড়িয়ে চলার চেষ্টা করুন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। দূরের যাত্রা শুভ।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে আনন্দ পাবেন। অবসরপ্রাপ্ত ব্যক্তিরা চাকরির চেষ্টা করতে পারেন। চেষ্টা ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে। নতুন উদ্যোগ সফল হতে পারে। ব্যস্ততা বৃদ্ধি পাবে। বিনোদন শুভ।